ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন প্রতারণায় ৭০ বিদেশি আটক, জব্দ ১৭০ ডিভাইস

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০২:২৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম নগরীর খুলশীতে অনলাইন প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৭০ বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, মুঠোফোনসহ ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে নগরীর জালালাবাদ কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ওই ভবনে অভিযান শুরু করে পুলিশ। রাত সাড়ে ১১টা পর্যন্ত চলা অভিযানে বিদেশি নাগরিকদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন।

অনলাইন প্রতারণার অভিযোগে অভিযান

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, অনলাইনে প্রতারণার অভিযোগের ভিত্তিতেই ওই ভবনে অভিযান চালানো হয়। অভিযানে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

তিনি বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। এসব ডিভাইসের মধ্যে ৬৮টি ল্যাপটপ ও ৬৫টি মুঠোফোন রয়েছে।

চলছে যাচাই-বাছাই

ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। বিষয়টি অনলাইনকেন্দ্রিক হওয়ায় বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে এসে বিভিন্ন বিষয় পরীক্ষা-নিরীক্ষা করছেন।

তিনি আরও জানান, অভিযান শুক্রবার সকাল পর্যন্ত চলতে পারে। অভিযান শেষ হওয়ার পর আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই করে বিস্তারিত তথ্য জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অনলাইন প্রতারণায় ৭০ বিদেশি আটক, জব্দ ১৭০ ডিভাইস

সংবাদ প্রকাশের সময় : ০২:২৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬