ঢাকা ০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুসম্পর্ক বজায় রাখতে ইসলামের নির্দেশনা শীত মৌসুমেই সিলেটের পাথর কোয়ারি চালু হচ্ছে কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং রাডার অচল, তবু চলছে আবহাওয়ার পূর্বাভাস; গভীর সমুদ্রের তথ্য নিয়ে শঙ্কা হু হু করে বাড়ছে পদ্মার পানি, বন্ধ ১৮ স্কুলের পাঠদান খেলাপির চাপে নড়বড়ে ১৫ ব্যাংক, প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা ডিম-মুরগি থেকে মাছ-সবজি—ছয় মাসে ঢাকার বাজারে যতটা বদল ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা বিরোধীদের সঙ্গে নিয়েই জ্বালানি সংকট মোকাবিলা: প্রধানমন্ত্রী সালাহউদ্দিন ও মঈন খানের দায়িত্ব বাড়াল সরকার

শীত মৌসুমেই সিলেটের পাথর কোয়ারি চালু হচ্ছে

সিলেট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০২:১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি শীত মৌসুমেই সিলেটের পাথর কোয়ারিগুলো থেকে আবারও পাথর উত্তোলন শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) ফেসবুকভিত্তিক একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এই মৌসুমেই সিলেটের পাথর কোয়ারিগুলো চালু হবে বলে আমার আশা।”

কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত সিলেট-৪ সংসদীয় আসনেই জেলার বেশির ভাগ পাথর কোয়ারি অবস্থিত। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এসব কোয়ারি চালুর আশ্বাস দিয়েই গত সংসদ নির্বাচনে বিজয়ী হন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

জাফলং সংরক্ষিত রেখে পাথর উত্তোলনের উদ্যোগ

মন্ত্রী জানান, সিলেটের পর্যটন ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ জাফলং এলাকাকে সংরক্ষিত রেখে অন্যান্য এলাকায় পাথর উত্তোলনের অনুমতি দেওয়ার বিষয়ে সরকার নীতিগতভাবে এগোচ্ছে। চলতি মৌসুমেই এ বিষয়ে সুখবর আসতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় পাথর উত্তোলন নিয়ে একটি আন্তমন্ত্রণালয় সভা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ছয়জন মন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবদের নিয়ে একটি আন্তমন্ত্রণালয় কমিটিও গঠন করা হয়েছিল।

হস্তচালিত পদ্ধতিতে উত্তোলনের পক্ষে সিদ্ধান্ত

মন্ত্রী বলেন, আদালতের আদেশ অনুযায়ী সংরক্ষিত জাফলং এলাকা অক্ষত রেখে অন্যান্য এলাকায় হস্তচালিত পদ্ধতিতে পাথর উত্তোলনের পক্ষে কমিটি একটি নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে।

তবে বিষয়টি এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি। এ নিয়ে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাই সরকার আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে।

তিনি বলেন, আদালত যে সিদ্ধান্তই দেবেন, পরদিন থেকেই সরকার সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

“আমরা বিশ্বাস করি, এই মৌসুমেই শুরু হবে”

চলতি মৌসুমে পাথর উত্তোলন শুরু হবে কি না—এমন প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, মামলার বাদীপক্ষ আদালতের সামনে তাদের বক্তব্য যথাযথভাবে উপস্থাপন করেছে। একইভাবে সরকারপক্ষও নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, এই মৌসুমেই পাথর উত্তোলন শুরু হবে।”

দীর্ঘদিন বন্ধ কোয়ারি, ক্ষোভ ব্যবসায়ী-শ্রমিকদের

দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের বিভিন্ন পাথর কোয়ারি থেকে পাথর ও বালু উত্তোলন বন্ধ রয়েছে। পরিবেশ ও মানুষের জীবনঝুঁকির কথা বিবেচনায় নিয়ে বেশ কয়েকটি কোয়ারি থেকে বালু-পাথর উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে।

তবে কোয়ারিগুলো খুলে দিয়ে পাথর উত্তোলনের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকেরা। এ দাবিতে তারা বিভিন্ন সময়ে আন্দোলন ও কর্মসূচিও পালন করেছেন। এখন সরকারের নীতিগত উদ্যোগ এবং আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শীত মৌসুমেই সিলেটের পাথর কোয়ারি চালু হচ্ছে

সংবাদ প্রকাশের সময় : ০২:১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬