ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনার পথ অনুসরণ করলে ফ্যাসিবাদবিরোধী রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী জুলাইয়ের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দুবাইয়ের ‘গোল্ডেন ভিসাধারী’ ৪৫৯ বাংলাদেশির অর্থ পাচার তদন্তে ধীরগতি বিদেশ পালানোর শঙ্কায় চার সিটি কর্মকর্তার দেশত্যাগে কড়াকড়ি বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় একসঙ্গে কাজ করতে হবে: মির্জা ফখরুল জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী সরকারি অফিসে রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ নেই

অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মহান শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

বুধবার (৫ আগস্ট) সকালে বরিশাল নগরীর আমতলার মোড়ে অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে প্রথমে জুলাইয়ের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন তথ্যমন্ত্রী। পরে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকার, বরিশাল সিটি করপোরেশন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। শহীদদের রক্তের মর্যাদা রক্ষা এবং তাদের স্বপ্ন বাস্তবায়ন করা রাষ্ট্র ও সরকারের অন্যতম দায়িত্ব।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। সেই লক্ষ্য বাস্তবায়নে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর দাঁড় করাতে সরকার কাজ করে যাচ্ছে।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নাগরিকরাও শহীদদের স্বপ্নের সাম্য, ন্যায়বিচার ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

দিবসটি উপলক্ষে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। পাশাপাশি দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে সামাজিক, সাংস্কৃতিক ও স্মরণমূলক নানা কর্মসূচি পালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬