ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবম ওয়েজবোর্ড ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক বেতন-ভাতা ও চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয়। একই সঙ্গে গণমাধ্যম শিল্পে উদ্যোক্তাদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের নীতিগত সহায়তার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর একটি মিডিয়া গ্রুপের প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাংবাদিকদের আর্থিক অনিশ্চয়তা দূর না হলে পেশাদার সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হবে এবং অপসাংবাদিকতার সুযোগ তৈরি হবে। প্রকৃত ও মেধাবী সাংবাদিকদের এই পেশায় ধরে রাখতে সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করা জরুরি। এতে সাংবাদিকরা নিরাপদ কর্মপরিবেশে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন।

তিনি বলেন, সংবাদপত্র শিল্পের মালিকদের সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে তাদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি গণমাধ্যম শিল্পকে টিকিয়ে রাখতে রাষ্ট্রের প্রয়োজনীয় নীতিগত সহায়তাও অব্যাহত রাখতে হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। গণমাধ্যম সংস্কার এবং প্রয়োজনীয় কমিশন গঠনের বিষয়ে সরকার কাজ করছে। অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি আধুনিক, দায়িত্বশীল, স্বাধীন ও টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

বর্তমান সময়ে গণমাধ্যমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে তিনি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তারকে উল্লেখ করেন। তার ভাষায়, এখন সরকারের সঙ্গে গণমাধ্যমের নয়, বরং সমাজ ও রাষ্ট্রের সম্মিলিতভাবে মিথ্যা তথ্যের বিরুদ্ধে লড়াই করার সময়।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্বাধীন কনটেন্ট নির্মাতাদের উত্থানের কারণে মূলধারার গণমাধ্যম বিজ্ঞাপন বাজারে কঠিন প্রতিযোগিতার মুখে পড়েছে। তাই প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক গণমাধ্যম গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। সরকারি বিজ্ঞাপন বণ্টনের ক্ষেত্রে দর্শক ও পাঠকসংখ্যা নির্ধারণে প্রযুক্তিনির্ভর মূল্যায়ন ব্যবস্থারও প্রয়োজন রয়েছে।

মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং গণমাধ্যম শিল্পের নানা বিষয় নিয়ে মতামত তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নবম ওয়েজবোর্ড ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্যমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ১০:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬