ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যশোরে জুলাই শহীদ দিবস পালিত

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৩৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশের ন্যায় যশোরেও প্রথমবারের মতো রাষ্ট্রীয় মর্যাদায় ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‍্যালি বের করা হয়। পরে শহরের বকুলতলাস্থ ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধা নিবেদন করা হয়।

স্বৈরাচার সরকারের পতনে ২০২৪ সালের জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে ও তাঁদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাতে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানুষের ঢল নামে‌। সকাল ১০টায় জেলা প্রশাসকের নেতৃত্বে র‍্যালি বের হয়। র‍্যালিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া দলীয় কার্যালয় থেকে র‍্যালি বের করে জেলা বিএনপি। মিছিলগুলো বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের বকুলতলাস্থ ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ গিয়ে শেষ হয়। এরপর স্মৃতিস্তম্ভের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের সূচনা করেন জেলা প্রশাসক আশেক হাসান।

এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার রফিকুল ইসলাম। জেলা বিএনপির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

পাশাপাশি এনসিপি যশোর জেলার প্রধান সমন্বয়কারী নুরুজ্জামানের নেতৃত্বে দলটির জেলা শাখার নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। দিবসটি উপলক্ষে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে জুলাই শহীদ দিবস পালিত

সংবাদ প্রকাশের সময় : ০২:৩৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬