ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে জুলাই শহীদ দিবস পালিত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেলের মজুত ৯০ দিনে নিতে সরকারের পরিকল্পনা, নির্মাণ হবে নতুন ডিপো আর্জেন্টিনার ৭ মিনিটের ঝড় সামলাতে পারল না ইংল্যান্ড ব‍্যর্থ ইংল্যান্ড, ফের শেষ বেলায় বাজিমাত আর্জেন্টিনার মাসে তিনবারের বেশি টাকা তুললে দিতে হবে অতিরিক্ত ফি শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, জানালেন প্রধানমন্ত্রী কক্সবাজারে কেন বাড়ছে পাহাড় ধস? গবেষণায় উঠে এলো ভয়াবহ চিত্র হত্যার পর ড্রেনে স্কুলছাত্রীর লাশ, যুবককে ফাঁসির দণ্ড আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল

ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৩৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ ও সড়ক অবরোধের আড়ালে কিছু মহল সরকারকে বিব্রত করতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তবে সরকার বিষয়টিকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে না।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ঢাকাসহ কয়েকটি স্থানে আন্দোলন হলেও অংশগ্রহণকারীর সংখ্যা খুব বেশি নয়। গণমাধ্যমে প্রচার পাওয়ায় বিষয়টি গুরুত্ব পেয়েছে, তবে সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে।

তিনি অভিযোগ করেন, সরকারকে বিব্রত করতে চাওয়া কিছু গোষ্ঠী বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন রেখে আন্দোলনে যুক্ত হওয়ার চেষ্টা করছে। তাদের মধ্যে অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন বলেও দাবি করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আন্দোলনকারীরা তাদের দাবি শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের কাছে জানিয়েছে এবং সে বিষয়ে সরকারের অবস্থানও স্পষ্ট করা হয়েছে।

তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে না পারলে তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে।

পদার্থবিজ্ঞান পরীক্ষার দুটি প্রশ্নে ভুল থাকার বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভুল হওয়া দুটি প্রশ্নের নম্বর সব পরীক্ষার্থীকে দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, যারা কোনো কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি, তারা পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষার সময় পুনরায় অংশগ্রহণের সুযোগ পাবে। তার ভাষায়, এভাবে শিক্ষার্থীদের সমস্যার সমাধান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০২:৩৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬