ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়তে চলেছেন মেসি

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিওনেল মেসির জাদুতেই ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচে গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের দৌড়ে কিলিয়ান এমবাপেকে ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

রোববারের ফাইনালে মাঠে নামলেই নতুন ইতিহাস গড়বেন মেসি। তিনি হবেন বিশ্বকাপের ইতিহাসে মাত্র দ্বিতীয় ফুটবলার, যিনি তিনটি ভিন্ন বিশ্বকাপের ফাইনালে খেলবেন। এর আগে একমাত্র ব্রাজিলের কাফু (১৯৯৪, ১৯৯৮ ও ২০০২) এই কীর্তি গড়েছিলেন।

মেসি এর আগে ২০১৪ সালে জার্মানির কাছে হেরে রানার্সআপ হন এবং ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান। এবার তৃতীয়বারের মতো ফাইনালে খেলতে যাচ্ছেন তিনি।

এদিকে গোল্ডেন বুটের লড়াইও জমে উঠেছে। মেসি ও এমবাপে—দুজনেরই গোল ৮টি। তবে ৪টি অ্যাসিস্ট থাকায় এগিয়ে আছেন মেসি, যেখানে এমবাপের অ্যাসিস্ট ৩টি। এমবাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবেন, আর মেসি খেলবেন ফাইনাল।

মজার বিষয় হলো, পেলে, লোথার ম্যাথাউস ও রোনালদো নাজারিওর মতো কিংবদন্তিদেরও তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলার সুযোগ এসেছিল। কিন্তু চোট, দলগত সিদ্ধান্ত বা অন্য কারণে তারা তিনটি ফাইনালে মাঠে নামতে পারেননি। ফলে সেই বিরল কীর্তি এবার নিজের করে নেওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইতিহাস গড়তে চলেছেন মেসি

সংবাদ প্রকাশের সময় : ০৩:০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬