ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুন হাইকোর্টে জেল আপিল দায়ের করেছেন। রোববার (১৪ জুন) আপিল দুটি গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনগুলোর ওপর শুনানি হবে। এরই মধ্যে মামলার ডেথ রেফারেন্সসহ প্রয়োজনীয় নথিপত্র হাইকোর্টে পৌঁছেছে।

গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল-এর বিচারক মাসরুর সালেকীন আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং আইন অনুযায়ী হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে সেই দণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়।

আদালত সোহেল রানাকে ৫ লাখ এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা জরিমানাও করেন। জরিমানার অর্থ নিহত শিশু রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ পরিশোধ না করলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করে তা বিক্রির মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ের নির্দেশও দেওয়া হয়েছে।

মামলার রায় ঘোষণার মাত্র ১৯ দিনের মধ্যেই বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়। গত ২৫ মে তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন। ১ জুন অভিযোগ গঠন, ২ জুন ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং ৩ জুন আসামিদের জবানবন্দি গ্রহণ শেষে দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একটি বাসায় শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর প্রধান আসামি সোহেল রানা পালিয়ে গেলেও পরে তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অপর আসামি স্বপ্না আক্তারকে ঘটনাস্থল থেকেই পুলিশ হেফাজতে নেয়।

পরবর্তীতে সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ঘটনায় রামিসার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। আলোচিত এই মামলার রায় ও পরবর্তী আপিল প্রক্রিয়া এখন জনমনে ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল

সংবাদ প্রকাশের সময় : ১১:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬