ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুরে দখল ও সন্ত্রাসের অভিযোগ ছদ্মবেশী ‘বিএনপি নেত্রী’ রিতার বিরুদ্ধে

​নিজস্ব প্রতিবেদক, বরিশাল
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে রিতা আক্তার নামের এক নারীর বিরুদ্ধে নিজেকে বিএনপি নেত্রী পরিচয় দিয়ে জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং মাদক কারবারিদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি স্থানীয় শ্রমিক লীগ নেতা ও এক কাউন্সিলরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে প্রভাব বিস্তার করলেও রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজেকে এখন বিএনপি নেত্রী হিসেবে পরিচয় দিচ্ছেন। এতে এলাকায় নতুন করে উত্তেজনা ও অসন্তোষ তৈরি হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, উজিরপুরের খোলনা গ্রামের রুম্মান হাওলাদারের মেয়ে রিতা আক্তার আগে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ বিভিন্ন প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক রেখে এলাকায় প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, ওই সময় তিনি ভূমি দখল, মাদক ব্যবসায় সহায়তা এবং ব্ল্যাকমেইল চক্রের সঙ্গে যুক্ত ছিলেন।

পরবর্তীতে কোনো আনুষ্ঠানিক পদ-পদবি ছাড়াই তিনি নিজেকে উপজেলা মহিলা দলের নেত্রী হিসেবে পরিচয় দিতে শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, বিএনপির কিছু স্থানীয় নেতার ছত্রছায়ায় তিনি পুনরায় এলাকায় প্রভাব বিস্তার করছেন।

গত কয়েকদিন আগে উজিরপুরের ঈদগা মার্কেট এলাকায় প্রবাসী বিএনপি নেতা কবির হাসান মৃধার ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রিতা আক্তার, তার ভাই রানা এবং সহযোগীদের বিরুদ্ধে বাধা দিলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

এ ঘটনায় কবির হাসান মৃধার বোন হিরুন নেছা আদালতে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, রিতা আক্তারের ভাই রানা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত। তার কারণে এলাকায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও দাবি তাদের।

এ বিষয়ে রিতা আক্তার বলেন, তিনি উজিরপুর মহিলা দলের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন এবং ঈদগা মার্কেটের জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছে। তিনি আরও দাবি করেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে আইনি ও স্থানীয় বিরোধ চলছে।

অন্যদিকে রিতা আক্তারের চাচা মো. শাহজাহান হাওলাদার বলেন, “তার (রিতার) কারণে আমরা অতিষ্ঠ। সে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। কবির হাসান মৃধা বৈধভাবে জমি ক্রয় করেছে।”

উজিরপুর উপজেলা ও ইউনিয়ন মহিলা দলের একাধিক নেতা জানান, রিতা আক্তারের কোনো সাংগঠনিক পদ নেই এবং তিনি দলের সদস্যও নন।

উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন খান বলেন, “তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মামলা হয়েছে। তিনি দলের কেউ নন, তার কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।”

উজিরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম আলাউদ্দীন বলেন, “রিতা আক্তার আমার কেউ নয়। সে দলের কেউ না হলেও দলের নাম ব্যবহার করছে। কেউ অন্যায় করলে তার দায় তাকেই নিতে হবে।”

এবিষয়ে উজিরপুর উপজেলা মহিলাদল’র সাধারণ সম্পাদক শিরিন আক্তার বলেন”রিতা আক্তার দল’র কোন কর্মী কখনো ছিলোনা বর্তমানেও নেই।

স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ, তদন্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে দখল ও সন্ত্রাসের অভিযোগ ছদ্মবেশী ‘বিএনপি নেত্রী’ রিতার বিরুদ্ধে

সংবাদ প্রকাশের সময় : ০৪:১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬