ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের বিল বাড়ছে না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ৬৫ শতাংশ সাধারণ ও নিম্নআয়ের বিদ্যুৎ গ্রাহককে বিদ্যুতের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির আওতার বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (৬ জুন) সকালে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সমন্বয় নিয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে, যাতে শতকরা ৬৫ ভাগ সাধারণ ও প্রান্তিক বিদ্যুৎ ব্যবহারকারী মূল্যবৃদ্ধির অতিরিক্ত চাপ থেকে মুক্ত থাকেন।

তিনি বলেন, “বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন একটি আধা-বিচারিক প্রতিষ্ঠান হিসেবে নির্ধারিত প্রক্রিয়ায় বিদ্যুতের মূল্য সমন্বয় করেছে। তবে সরকারের অঙ্গীকার ছিল নিম্নআয়ের মানুষকে সুরক্ষা দেওয়া। তাই বিত্তবান গ্রাহকদের ওপর কিছু চাপ পড়লেও প্রান্তিক জনগোষ্ঠীকে এ সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে।”

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের লিখিত বক্তব্য উপস্থাপন করেন এবং মূল্যবৃদ্ধির প্রেক্ষাপট ব্যাখ্যা করেন।

জ্বালানি খাতের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার দেশ বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। অতীতে নিজস্ব জ্বালানি সম্পদ উত্তোলনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতির কারণে দেশকে এখন আন্তর্জাতিক বাজারের ওপর বেশি নির্ভর করতে হচ্ছে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ খাতে সরকারকে এখনও প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। একই সঙ্গে অতীতের দুর্নীতি, খেলাপি ঋণ এবং অর্থপাচারের প্রভাবও বর্তমান ব্যবস্থাপনার ওপর চাপ সৃষ্টি করছে।

জহির উদ্দিন স্বপন বলেন, সরকার একদিকে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে, অন্যদিকে বর্তমান সংকট মোকাবিলায়ও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

এ সময় তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নিজস্ব প্রতিবেদক

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের বিল বাড়ছে না: তথ্যমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০১:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬