ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে সাংবাদিকের নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার বাগেরহাট প্রতিনিধি কামরুজ্জামান শিমুলের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ‘বাগেরহাটের সর্বস্তরের সচেতন জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা অভিযোগ করেন, সৈকত মন্ডল নামে এক ব্যক্তি সাংবাদিক শিমুলের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করেছেন। তারা দাবি করেন, পেশাগত দায়িত্ব পালন করে চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তাকে টার্গেট করা হয়েছে।

বক্তারা রবিবারের মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা সরদার অহিদুল ইসলাম পল্টু, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক শেখ মাহবুবুর রহমান টুটুল, সাংবাদিক মোল্লা আব্দুর রব, সৈয়দ শওকত হোসেন, শেখ মিরানুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাগেরহাটে সাংবাদিকের নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ১১:১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬