ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে হারিয়ে সাফ জিতল ভারত

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাত বছর পর সাফ মহিলা ফুটবলের শিরোপা পুনরুদ্ধার করল ভারত। ফাইনালে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্লু টাইগ্রেসরা। এর মধ্য দিয়ে বাংলাদেশের টানা তৃতীয়বার শিরোপা জয়ের স্বপ্নও ভেঙে গেল।

ম্যাচের শুরুতে দুই দল সমানতালে লড়াই করলেও প্রথমার্ধের ৪২ মিনিটে পেয়ারি জাজার গোলে এগিয়ে যায় ভারত। তবে বিরতির ঠিক আগে ঋতুপর্ণার গোলে সমতায় ফেরে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার মাত্র ৪৮ সেকেন্ডের মাথায় পেয়ারি জাজার বাড়ানো বলে হেড থেকে গোল করে ভারতকে আবারও এগিয়ে দেন সানফিদা। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ভারতীয়রা।

বাংলাদেশের প্রত্যাবর্তনের সম্ভাবনায় শেষ আঘাত হানেন লিন্ডা কম। ম্যাচের ৮২ মিনিটে তার করা গোলেই ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত, যা শেষ পর্যন্ত শিরোপা নিশ্চিত করে।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ওঠেন ভারতীয় ফুটবলাররা। ২০২২ ও ২০২৪ সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলেও সাত বছরের অপেক্ষা শেষে আবারও সাফ নারী ফুটবলের মুকুট জিতে নিল ভারত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশকে হারিয়ে সাফ জিতল ভারত

সংবাদ প্রকাশের সময় : ১১:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬