জামালপুরে বিজিবির অভিযানে জিরা ও ভারতীয় মদ উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
জামালপুর ৩৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ ও ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ইজলামারী বিওপি ও বড়াইবাড়ী বিজিবি সদস্যরা সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে এসব মদ উদ্ধার করেন। শনিবার (৬ জুন) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর-৩৫ বিজিবি।
জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ইজলামারী বিওপির বিজিবির সদস্যরা সীমান্তবর্তী ১০৬৬ পিলারের কাছে বন্ধুরচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বিজিবির সদস্যরা মালিক বিহীন ১৫৬ বোতল মদ জব্দ করেন।
অপরদিকে একই রাতে বড়াইবাড়ী বিওপির বিজিবির সদস্যদের অভিযানে সীমান্তবর্তী চুলিয়ারচর নামক স্থানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
এছাড়াও শনিবার সকালে সাহেবের আলগা বিওপির বিজিবির সদস্যরা সীমান্তবর্তী ইটালুকান্দা নামক স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা ও একটি নৌকা উদ্ধার করেন।
মদ উদ্ধারের ঘটনায় রৌমারী থানায় পৃথক দুটি জিডি করা হয়েছে ও মদ গুলে ধ্বংস করতে ৩৫ বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে এবং জিরা গুলো রৌমারী শুল্ক হস্তান্তর করা হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে।




















