কন্যাসন্তানের মা হলেন বুবলী
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী এবার কন্যাসন্তানের মা হয়েছেন। পুত্র শেহজাদ খান বীরের পর পরিবারে নতুন অতিথি আসার সুখবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি।
শুক্রবার (৫ জুন) দুপুরে দেওয়া এক পোস্টে বুবলী লেখেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে।”
তিনি আরও জানান, এই আনন্দের সময়ে যারা তাদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা। একই সঙ্গে নবজাতক কন্যার জন্য সবার দোয়া কামনা করেন তিনি।
উল্লেখ্য, শাকিব খান ও বুবলীর সংসারে এর আগে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেয় তাদের ছেলে শেহজাদ খান বীর।
এর আগে অপু বিশ্বাস–এর সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে হয়। ২০২২ সালে তারা বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন।
নতুন কন্যাসন্তানের আগমনে তারকা দম্পতির পরিবারে বইছে আনন্দের আমেজ।




























