ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেরিঘাট থেকে আবারও পদ্মায় পড়ে গেলো যাত্রীবাহী বাস

রাজবাড়ী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

গোয়ালন্দে দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে পড়া বাসটি উদ্ধার করা হয়েছে

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এবার বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে। নদীতে পড়ে যাওয়া বাসটি কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, পন্টুন এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাস থেকে যাত্রী নামানো হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। চালক ও তাঁর সহকারীকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বাস নদীতে পড়ে যাওয়ার বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থলে রওনা হয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ একই দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে ভয়াবহ এক দুর্ঘটনায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় তলিয়ে যায়। সেই ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

মাত্র আড়াই মাসের ব্যবধানে একই ঘাটে আবারও বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় ফেরিঘাটের নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেরিঘাট থেকে আবারও পদ্মায় পড়ে গেলো যাত্রীবাহী বাস

সংবাদ প্রকাশের সময় : ১০:২৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬