ঢাকা ১১:১৫ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কবিরাজের বাড়ি যাওয়ার কথা বলে নিখোঁজ, পরদিন মিলল দগ্ধ মরদেহ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বামীর বাড়ি থেকে দুই সন্তানকে নিয়ে কবিরাজের বাড়িতে যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন নাসিমা বেগম (৩৫)। এরপর থেকেই তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। একদিন পর ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার একটি নির্জন স্থান থেকে তাঁর আংশিক দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) সকালে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রামের তন্নিদিঘির পূর্ব পাশে ‘গড়’ নামে পরিচিত এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত নাসিমা বেগম ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাগানপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহর দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে এলাকাবাসী একটি নারীর দগ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে উদ্ধার করে।

নিহতের স্বামী ইউপি সদস্য আব্দুল্লাহ জানান, রোববার বিকেলে নাসিমা দুই সন্তানকে নিয়ে কবিরাজের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। রাতে মেয়ের সঙ্গে যোগাযোগ হলে সে জানায়, তার মা খালার বাড়িতে অবস্থান করছেন। তবে সোমবার সকালে হরিপুরে এক নারীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি সেটি তাঁর স্ত্রীর মরদেহ হিসেবে শনাক্ত করেন।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
রহস্যজনক এ মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কবিরাজের বাড়ি যাওয়ার কথা বলে নিখোঁজ, পরদিন মিলল দগ্ধ মরদেহ

সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬