ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী

শিশু রামিসা হত্যার দ্রুত বিচার হবে, দৃষ্টান্ত স্থাপন করতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৩৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও বিচার সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করতে চায় সরকার বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (২১ মে) আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “মাগুরার আসিয়া ও ঢাকার রামিসার মতো ঘটনা আমাদের মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করে। এ ধরনের অপরাধ কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

আইনমন্ত্রী জানান, রামিসা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটির বিচার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হবে এবং এটিকে দ্রুত নিষ্পত্তির আওতায় আনা হবে।

তিনি বলেন, “এই মামলার বিচার যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে। বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে এটি একটি উদাহরণ হতে পারে।”

রামিসার বাবার মন্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা নিয়ে তার উদ্বেগ অমূলক নয়। মামলার জট কমাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনতে না পারলে সমাজে নেতিবাচক বার্তা যায়। সে কারণেই বিচার প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ধর্ষণ মামলা প্রসঙ্গে নতুন সিদ্ধান্তের কথাও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, “এখন থেকে কোনো ধর্ষণ মামলা প্রত্যাহারের বিষয় বিবেচনায় নেওয়া হবে না। দ্রুত বিচার নিশ্চিত করতে যা যা প্রয়োজন, সরকার তা করবে।”

এর আগে মাগুরার আসিয়া হত্যা মামলার বিচার এক মাসের মধ্যে সম্পন্ন করার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, একইভাবে দ্রুততম সময়ে রামিসা হত্যার বিচারও শেষ করতে চায় সরকার।

রায় কার্যকর বিষয়ে তিনি বলেন, এটি সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত বিষয়। তবে দ্রুত কার্যকরের জন্য সরকার আদালতের প্রতি অনুরোধ জানাতে পারে।

সবশেষে আইনমন্ত্রী বলেন, “রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে পারলে সমাজে একটি শক্ত বার্তা যাবে এবং মানুষের আস্থাও বাড়বে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী

শিশু রামিসা হত্যার দ্রুত বিচার হবে, দৃষ্টান্ত স্থাপন করতে চায় সরকার

সংবাদ প্রকাশের সময় : ০১:৩৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬