ফুলবাড়ীতে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য জব্দ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় ইস্কফ সিরাপ, নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ১৬ হাজার ৪০০ টাকা।
বৃহস্পতিবার (২১ মে) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সূত্রে জানা যায়, ২০ ও ২১ মে ব্যাটালিয়নের অধীন অচিন্তপুর, সুন্দরা বিওপি এবং বিরামপুর বিশেষ ক্যাম্প পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৭৫ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ৩৩৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও আসামি আটকের কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়েছে।




















