ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আবু সাঈদ হত্যা মামলায় সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদ-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা জানিয়েছেন, আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ-কে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে পলাতক থাকা এই আসামিকে শনিবার রাতে মোহাম্মদপুর এলাকায় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা দেখতে পেয়ে আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, অধ্যাপক হাসিবুর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক ছিলেন। ২০২১ সালের জুনে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় তিনি ওই পদে দায়িত্বে ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলায় চলতি বছরের ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এর রায়ে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মামলায় মোট ৩০ জন আসামির মধ্যে ২৫ জন বিভিন্ন মেয়াদে সাজা পান।

এর আগে গত বছরের ৩০ জুন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবু সাঈদ হত্যা মামলায় সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৯:১৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬