ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে  ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে উচ্ছেদ ১২০ স্থাপনা নগরীর আলোকিত শিশু প্রকল্পে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত সান্তাহারে ফল ব্যাবসায়ী সমিতির নতুন কমিটি গঠন জয়পুরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত  সিলেটে আলোচিত শিশু ফাহিমা হত্যার রোহমর্ষক বর্ণনা দিলো হত্যাকারী চাচা জাকির ইসলামপুরে ঝর্না ফিলিং স্টেশনের ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা ১ মাসের কারাদণ্ড পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকে রাখার অভিযোগ ‘ভিত্তিহীন’ ধান কাটার মেশিন ভাড়ায় বাড়তি টাকা, ক্ষোভ কৃষকদের দূর্গম যমুনা চরের কাঁশবন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয় ‘স্পার্ক’, তীব্র বজ্রপাতের শঙ্কা

নিজস্ব প্রিতবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয় ‘স্পার্ক’। আবহাওয়া পর্যবেক্ষক দল বিডব্লিউওটি জানিয়েছে, আগামী ১২ বা ১৩ মে উত্তরাঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে এই বলয়। এর প্রভাবে টানা ৯ দিন দেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

সোমবার (১১ মে) প্রকাশিত পূর্বাভাসে সংস্থাটি জানায়, ১২ থেকে ২০ মে পর্যন্ত ‘স্পার্ক’ সক্রিয় থাকতে পারে। তবে বৃষ্টি একটানা না হয়ে বিরতি দিয়ে বিভিন্ন অঞ্চলে প্রভাব ফেলবে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ। এসব এলাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

বিডব্লিউওটি আরও জানিয়েছে, উত্তরাঞ্চলের তুলনায় ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। তবে সেখানে দীর্ঘস্থায়ী বা ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কম। খুলনা ও বরিশাল বিভাগে এই বলয়ের প্রভাব তুলনামূলক কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

গত মাসে ‘ঝুমুল’ নামের বৃষ্টি বলয়ের কারণে দেশের বিভিন্ন এলাকায় টানা বর্ষণ ও বজ্রপাতে ফসলের ক্ষতি এবং প্রাণহানির ঘটনা ঘটেছিল। তাই নতুন বৃষ্টি বলয় ‘স্পার্ক’ ঘিরে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয় ‘স্পার্ক’, তীব্র বজ্রপাতের শঙ্কা

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬