ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে  ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে উচ্ছেদ ১২০ স্থাপনা নগরীর আলোকিত শিশু প্রকল্পে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত সান্তাহারে ফল ব্যাবসায়ী সমিতির নতুন কমিটি গঠন জয়পুরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত  সিলেটে আলোচিত শিশু ফাহিমা হত্যার রোহমর্ষক বর্ণনা দিলো হত্যাকারী চাচা জাকির ইসলামপুরে ঝর্না ফিলিং স্টেশনের ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা ১ মাসের কারাদণ্ড পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকে রাখার অভিযোগ ‘ভিত্তিহীন’ ধান কাটার মেশিন ভাড়ায় বাড়তি টাকা, ক্ষোভ কৃষকদের দূর্গম যমুনা চরের কাঁশবন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

দুই জেলার আলোচিত দুই এসপি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনী ও পঞ্চগড় জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পাওয়া দুই কর্মকর্তাকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন— ফেনীর এসপি হিসেবে পদায়ন পাওয়া মোহাম্মদ মাহবুব আলম খান এবং পঞ্চগড়ের এসপি মো. মিজানুর রহমান।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত শনিবার আইজিপি মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক আদেশে তাদের প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। সোমবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আদেশ অনুযায়ী, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ১০ মে’র মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে। একইভাবে পঞ্চগড়ের এসপি মো. মিজানুর রহমানকেও দায়িত্ব হস্তান্তর করে নির্ধারিত সময়ের মধ্যে সদর দপ্তরে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ৫ মে দেশের ১২ জেলার পুলিশ সুপার পদে রদবদল আনা হয়েছিল।

ফেনীর এসপি হিসেবে নিয়োগ পাওয়া মাহবুব আলম খানকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন আলোচনা-সমালোচনা তৈরি হয়। তার নিয়োগ চ্যালেঞ্জ করে ৭ মে হাইকোর্টে একটি রিট আবেদনও করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু দায়ের করা ওই রিটে তার নিয়োগ বাতিল, সাময়িক বরখাস্ত এবং নিরপেক্ষ তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই জেলার আলোচিত দুই এসপি প্রত্যাহার

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬