ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে  ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে উচ্ছেদ ১২০ স্থাপনা নগরীর আলোকিত শিশু প্রকল্পে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত সান্তাহারে ফল ব্যাবসায়ী সমিতির নতুন কমিটি গঠন জয়পুরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত  সিলেটে আলোচিত শিশু ফাহিমা হত্যার রোহমর্ষক বর্ণনা দিলো হত্যাকারী চাচা জাকির ইসলামপুরে ঝর্না ফিলিং স্টেশনের ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা ১ মাসের কারাদণ্ড পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকে রাখার অভিযোগ ‘ভিত্তিহীন’ ধান কাটার মেশিন ভাড়ায় বাড়তি টাকা, ক্ষোভ কৃষকদের দূর্গম যমুনা চরের কাঁশবন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

সীমান্তে কাঁটাতারের বেড়া ভারতের অভ্যন্তরীণ বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাইলে সেটিকে তাদের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে বাংলাদেশ সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে।

সোমবার (১১ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত লবণ চাষিদের জীবনমান উন্নয়নবিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কৃষি মন্ত্রণালয় বর্তমানে লবণ চাষিদের উৎপাদন ব্যয় পর্যালোচনা করছে, যাতে তারা ন্যায্য মূল্য পান। একই সঙ্গে দেশে ভোজ্য ও শিল্পখাতে লবণের চাহিদা নিরূপণ করে আমদানির প্রয়োজনীয়তাও যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে দেশ লবণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারে এবং চাষিরা ক্ষতির মুখে না পড়েন।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। কোনো অঙ্গরাজ্যের রাজনৈতিক পরিবর্তন দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলে না।

পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য প্রসঙ্গে তিনি বলেন, অনেক ক্ষেত্রে পুরোনো ও বিভ্রান্তিকর ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এখন পর্যন্ত এ ধরনের ঘটনার বাংলাদেশে কোনো নেতিবাচক প্রভাব পড়েছে— এমন তথ্য স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই।

এ সময় তিনি গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সীমান্তে কাঁটাতারের বেড়া ভারতের অভ্যন্তরীণ বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ১০:৫২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬