ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে  ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে উচ্ছেদ ১২০ স্থাপনা নগরীর আলোকিত শিশু প্রকল্পে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত সান্তাহারে ফল ব্যাবসায়ী সমিতির নতুন কমিটি গঠন জয়পুরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত  সিলেটে আলোচিত শিশু ফাহিমা হত্যার রোহমর্ষক বর্ণনা দিলো হত্যাকারী চাচা জাকির ইসলামপুরে ঝর্না ফিলিং স্টেশনের ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা ১ মাসের কারাদণ্ড পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকে রাখার অভিযোগ ‘ভিত্তিহীন’ ধান কাটার মেশিন ভাড়ায় বাড়তি টাকা, ক্ষোভ কৃষকদের দূর্গম যমুনা চরের কাঁশবন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

রাজনৈতিক গুঞ্জনের অবসান, এনসিপিতে যাচ্ছেন না মনজুর আলম

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমকে দলে যোগ করানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি সেই প্রস্তাবে সাড়া দেননি। তাকে চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক এবং আগামী নির্বাচনে মেয়র প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, এনসিপির একাধিক শীর্ষ নেতা দীর্ঘদিন ধরে মনজুর আলমকে দলে যুক্ত করার চেষ্টা চালিয়ে আসছিলেন। এ নিয়ে চট্টগ্রামে একটি যোগদান অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও করা হয়। তবে ওই অনুষ্ঠানে তাকে উপস্থিত করাতে ব্যর্থ হয় দলটি।

এদিকে গত কয়েকদিন ধরে মনজুর আলমকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়লে তিনি একপর্যায়ে নিজেকে আড়াল করেন বলে তার ঘনিষ্ঠজনরা জানান। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি বাসা থেকেও সরে যান বলে দাবি করা হয়।

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এনসিপির যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও সেখানে মনজুর আলম বা উল্লেখযোগ্য কোনো বড় রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন না।

মনজুর আলমের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তার ইচ্ছার বিরুদ্ধে রাজনৈতিকভাবে যুক্ত করার চাপ তৈরি হওয়ায় তিনি বিরক্ত ছিলেন এবং সে কারণেই নিজেকে সরিয়ে নেন।

এনসিপির পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, মনজুর আলমের যোগদানের বিষয়ে তাদের কাছে কোনো চূড়ান্ত তথ্য ছিল না এবং অনুষ্ঠানটি অন্যান্য অতিথিদের উপস্থিতিতেই সফলভাবে সম্পন্ন হয়েছে।

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই সক্রিয় থাকা এম মনজুর আলম অতীতে বিএনপি ও আওয়ামী লীগ—দুই দলেই যুক্ত ছিলেন। শেষ পর্যন্ত তিনি এনসিপির প্রস্তাবে সাড়া না দিয়ে রাজনৈতিক অবস্থান থেকে নিজেকে দূরে রাখলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজনৈতিক গুঞ্জনের অবসান, এনসিপিতে যাচ্ছেন না মনজুর আলম

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬