ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে  ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে উচ্ছেদ ১২০ স্থাপনা নগরীর আলোকিত শিশু প্রকল্পে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত সান্তাহারে ফল ব্যাবসায়ী সমিতির নতুন কমিটি গঠন জয়পুরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত  সিলেটে আলোচিত শিশু ফাহিমা হত্যার রোহমর্ষক বর্ণনা দিলো হত্যাকারী চাচা জাকির ইসলামপুরে ঝর্না ফিলিং স্টেশনের ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা ১ মাসের কারাদণ্ড পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকে রাখার অভিযোগ ‘ভিত্তিহীন’ ধান কাটার মেশিন ভাড়ায় বাড়তি টাকা, ক্ষোভ কৃষকদের দূর্গম যমুনা চরের কাঁশবন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মে মাসে তাপপ্রবাহের সঙ্গে ঘূর্ণিঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে

পুরনো ছবি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এপ্রিলের অস্বাভাবিক অতিবৃষ্টির রেশ কাটতে না কাটতেই মে মাসে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশে এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং অন্তত একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তাপমাত্রা ৪১ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, মে মাসে ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী এপ্রিলে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে। যেখানে গড়ে ১১৯ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, সেখানে হয়েছে ১৯৬ মিলিমিটার—যা প্রায় ৭৬ শতাংশ বেশি। বিশেষ করে সিলেট অঞ্চলে স্বাভাবিকের দ্বিগুণেরও বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, সাধারণত এ সময়ে ভারতের উজানে বেশি বৃষ্টি হলেও এবার বাংলাদেশেই অস্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে, যা মৌসুমি প্রবণতার বিপরীত।

এপ্রিলের অতিবৃষ্টির প্রভাব ইতোমধ্যে উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় পড়তে শুরু করেছে। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার হাওরগুলোতে পানি বাড়ছে। বোরো ধান কাটার শেষ সময়ে হঠাৎ পানি বেড়ে যাওয়ায় অনেক স্থানে ফসল তলিয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে।

এদিকে মে মাসে সম্ভাব্য কালবৈশাখী ঝড় ও ভারি বৃষ্টির পূর্বাভাস কৃষকদের উদ্বেগ বাড়িয়েছে। শ্রমিকসংকট ও বৈরী আবহাওয়ার কারণে অনেক এলাকায় পাকা ধান দ্রুত ঘরে তোলা যাচ্ছে না।

আবহাওয়াবিদরা মনে করছেন, ঘূর্ণিঝড় বা নিম্নচাপের প্রভাবে ভারি বৃষ্টি শুরু হলে হাওর অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এ পরিস্থিতিতে দ্রুত পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মে মাসে তাপপ্রবাহের সঙ্গে ঘূর্ণিঝড়ের শঙ্কা

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬