সংবাদ শিরোনাম ::
ছয় জেলায় ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
দেশের ছয়টি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ অবস্থায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে এবং ২ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।




















