ঝড়-বৃষ্টি চলবে আরও কয়েকদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর
- সংবাদ প্রকাশের সময় : ০২:১৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আগামী ৪ মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারি এবং কোথাও কোথাও অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে উত্তর–পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় নদ-নদীর পানি বাড়তে পারে এবং বন্যার আশঙ্কাও তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে দেশের সব নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (১ মে) সন্ধ্যা পর্যন্ত দেশের প্রায় সব অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিম বা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


















