ঢাকা ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশব্যাপী ছাত্র আন্দোলনের সন্ত্রাসবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ১৪৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সন্ত্রাস, দখলদারিত্ব, রাজনৈতিক প্রতিহিংসা ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং নিরাপদ ও সহাবস্থানমূলক ক্যাম্পাসের দাবিতে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

রোববার (২৬ এপ্রিল) সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন ক্যাম্পাসে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য নেতাকর্মী ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

তারা বলেন, ক্যাম্পাসে ভয়, দখলদারিত্ব ও রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে মুক্তচিন্তা, নিরাপত্তা ও সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষায় সংগঠনটি কাজ চালিয়ে যাবে বলেও জানান তারা।

নেতৃত্ব আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো গোষ্ঠী যদি আবারও ক্যাম্পাসে দখলদারিত্ব, অস্ত্রের মহড়া বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করে, তবে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হবে।

এছাড়া সব ছাত্র সংগঠনের প্রতি দায়িত্বশীল আচরণ ও শিক্ষাবান্ধব রাজনীতি চর্চার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশব্যাপী ছাত্র আন্দোলনের সন্ত্রাসবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন

সংবাদ প্রকাশের সময় : ০৯:২৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬