ঢাকা ০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডা. জাহেদ উর রহমান

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই।বর্তমানে দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে এবং আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

এসময় ডা. জাহেদ বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দেশের কোথাও তেলের পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে না। বিদ্যমান পরিস্থিতিতে জ্বালানি সংকটের আশঙ্কা নেই বলেও তিনি আশ্বস্ত করেন।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকার যৌক্তিক সমালোচনাকে স্বাগত জানায়, তবে কোনো ধরনের ভুল তথ্য বা অপতথ্য প্রচার সহ্য করা হবে না। তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরা জরুরি।

দেশে জঙ্গি তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে জঙ্গি কার্যক্রমের কিছু ঝুঁকি রয়েছে, তবে তা এমন পর্যায়ে পৌঁছেনি যে সাধারণ মানুষকে আতঙ্কিত হতে হবে। অতীতে এ বিষয়ে অতিরঞ্জিত প্রচার যেমন হয়েছে, তেমনি একেবারে অস্বীকার করাও বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি।

সীমান্ত হত্যা প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তে হত্যার ঘটনা প্রায় ৭৫ শতাংশ কমেছে। এটি পুরোপুরি শূন্যে নামিয়ে আনতে প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডা. জাহেদ উর রহমান

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই

সংবাদ প্রকাশের সময় : ০৩:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬