ঈদুল আজহায় টানা ছুটি, সরকারি কর্মচারীদের জন্য সুখবর
- সংবাদ প্রকাশের সময় : ০৩:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ২১ বার পড়া হয়েছে
মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে আবারও বড় ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে মঙ্গলবার থেকে ৩১ মে রবিবার পর্যন্ত মোট সাত দিন ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি থাকবে বলে জানা গেছে।
এছাড়া ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। প্রয়োজনে কোনো একদিন অফিস খোলা রেখে এই সাপ্তাহিক ছুটিকে ঈদের ছুটির সঙ্গে যুক্ত করা হলে ছুটি আরও একদিন বাড়তে পারে।
জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে ২৬ মে আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরদিন সেখানে ঈদ উদযাপিত হতে পারে। সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়। সে হিসেবে দেশে ২৮ মে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইসলামি বর্ষপঞ্জির জিলহজ মাস-এর ১০ তারিখে কোরবানির ঈদ উদযাপন করা হয়, যা হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের স্মরণে পালিত হয়ে থাকে।






















