ঢাকা ০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে “জঙ্গি” শব্দটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হতো এবং তা নিজেদের স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কিছু উগ্রপন্থি গোষ্ঠী ও মৌলবাদী রাজনৈতিক দল সক্রিয় থাকতে দেখা যায়। তবে বাংলাদেশের বর্তমান সাংস্কৃতিক ও সামাজিক প্রেক্ষাপটে এ ধরনের জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই বলে তিনি দাবি করেন।

সম্প্রতি নিরাপত্তা সংক্রান্ত চিঠি নিয়ে আলোচনার প্রসঙ্গে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের কোনো চিঠি দেওয়া হয়নি। তবে রাষ্ট্রীয় বিভিন্ন দিবসকে কেন্দ্র করে সবসময়ই সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

তিনি আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই (Key Point Installation) সবসময় বিশেষ গুরুত্ব দিয়ে রক্ষা করা হয়। এসব স্থাপনায় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬