ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

সংরক্ষিত নারী আসন

মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:২২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের একাধিক প্রার্থীর মনোনয়ন সংক্রান্ত আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে জামায়াত জোট সমর্থিত প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলই বহাল থাকছে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন।

একই দিনে সংরক্ষিত আসনে বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিনা খানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে করা আপিলও খারিজ করে দেয় ইসি। এছাড়া বিএনপির আরেক প্রার্থী মাধবী মার্মার মনোনয়ন বৈধতার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী চন্দ্রা চাকমার আপিলও খারিজ করা হয়।

এনসিপি নেত্রী মনিরা শারমিন অভিযোগ করে বলেন, সরকারি দলের একাধিক প্রার্থীর মনোনয়নে জটিলতা থাকা সত্ত্বেও তাদের বৈধ ঘোষণা করা হয়েছে। তার দাবি, তিনি বৈষম্যমূলক সিদ্ধান্তের শিকার হয়েছেন।

ইসির এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ক্ষুব্ধ প্রার্থীরা উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংরক্ষিত নারী আসন

মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল

সংবাদ প্রকাশের সময় : ০২:২২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬