ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭০ কোটি টাকার সমুদ্রমুখী বাড়িতে আমির-গৌরীর বিয়ে ভ্যাপসা গরমে অতিরিক্ত ঘাম, বাড়ছে কিডনিতে পাথরের ঝুঁকি? জানালেন বিশেষজ্ঞ মোদিকে হত্যার হুমকি, তদন্তে অস্ট্রেলিয়ান পুলিশ শচীনের রেকর্ড ভেঙে ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার বৈভব হাসনাতদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ কি ‘প্রোপাগান্ডা’? বিতর্কের কেন্দ্রে গণমাধ্যমের স্বাধীনতা বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়, নিজের লোক হলেও ছাড় নয় জুলাই চেতনা নিয়ে ব্যবসা নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি মুক্ত বুদ্ধিচর্চাই শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি: তথ্যমন্ত্রী

৪র্থ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক হচ্ছে ৭ খেলা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী শিক্ষাবর্ষ থেকে ৪র্থ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শারীরিক শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কারাতে, দাবা, সাঁতার ও অ্যাথলেটিকস—এই সাতটি খেলাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ বিষয়ে কোনো লিখিত পরীক্ষা থাকবে না, তবে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি যাচাই করা হবে।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও অংশগ্রহণমূলক করতে উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) শিক্ষাক্রম পরিমার্জনের কাজ শুরু করেছে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষাকে আনন্দময় করতে স্টোরি টেলিং-ভিত্তিক শিক্ষা ও ‘লার্নিং থ্রু প্লে’ ধারণাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব ধারণার আলোকে কারিকুলামে পরিবর্তন আনার বিষয়ে আলোচনা চলছে।

এনসিটিবি জানিয়েছে, শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে আরও আকর্ষণীয় করতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে নতুন একটি বই যুক্ত করা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে এই বই চালু হবে, যা পরবর্তীতে ধাপে ধাপে ৯ম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করা হবে। পাশাপাশি সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার সমন্বয় করার উদ্যোগও নেওয়া হয়েছে।

শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষাক্রম পরিবর্তনের পাশাপাশি শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট-এর অধ্যাপক নূর-ই-আলম সিদ্দিকী বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নের আগে শিক্ষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন করা উচিত।

এদিকে সরকার নতুন শিক্ষাক্রম প্রণয়নের কাজও শুরু করেছে। জাতীয় শিক্ষাক্রম ও সিলেবাস প্রণয়ন কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৪র্থ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক হচ্ছে ৭ খেলা

সংবাদ প্রকাশের সময় : ১২:২২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬