ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭০ কোটি টাকার সমুদ্রমুখী বাড়িতে আমির-গৌরীর বিয়ে ভ্যাপসা গরমে অতিরিক্ত ঘাম, বাড়ছে কিডনিতে পাথরের ঝুঁকি? জানালেন বিশেষজ্ঞ মোদিকে হত্যার হুমকি, তদন্তে অস্ট্রেলিয়ান পুলিশ শচীনের রেকর্ড ভেঙে ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার বৈভব হাসনাতদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ কি ‘প্রোপাগান্ডা’? বিতর্কের কেন্দ্রে গণমাধ্যমের স্বাধীনতা বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়, নিজের লোক হলেও ছাড় নয় জুলাই চেতনা নিয়ে ব্যবসা নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি মুক্ত বুদ্ধিচর্চাই শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি: তথ্যমন্ত্রী

পরীক্ষা শুরু আজ

এসএসসিতে পরীক্ষার্থী কমেছে লাখেরও বেশি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে। চলবে আগামী ২০ মে পর্যন্ত।

এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় কম। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ১৯ লাখ ৩৬ হাজারের বেশি। অর্থাৎ এক বছরে উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী কমেছে।

সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম বড় পাবলিক পরীক্ষা। তবে উদ্বেগের বিষয়, নিবন্ধন করেও প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে না।

রুটিন অনুযায়ী, বাংলা প্রথমপত্র দিয়ে শুরু হচ্ছে এবারের পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড। যানজট এড়াতে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার পর থেকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

প্রতিটি বিষয়ে প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা নেওয়া হবে (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যতীত)। দুই অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না। এমসিকিউ অংশের জন্য ৩০ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা ৩০ মিনিট।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ। উত্তরপত্র ভাঁজ করা যাবে না এবং ওএমআর ফরমে সব তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। কেবল সাধারণ নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

এছাড়া, প্রতিটি শিক্ষার্থীকে বহুনির্বাচনী, সৃজনশীল ও ব্যবহারিক—তিনটি অংশেই আলাদাভাবে পাস করতে হবে। কোনো একটি অংশে অকৃতকার্য হলে পুরো বিষয়েই অকৃতকার্য হিসেবে গণ্য করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরীক্ষা শুরু আজ

এসএসসিতে পরীক্ষার্থী কমেছে লাখেরও বেশি

সংবাদ প্রকাশের সময় : ০৮:২৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬