সংবাদ শিরোনাম ::
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, দেখুন তালিকাসহ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ১১২ বার পড়া হয়েছে
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী।
মঙ্গলবার (৭ এপ্রিল) পিএসসি এ ফলাফল প্রকাশ করে। তালিকা দেখতে ক্লিক করুন।
গত বছরের ২৭ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী এতে অংশ নেন। দেশের আটটি বিভাগীয় কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়।
এর আগে, ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষার ফল মাত্র ৯ দিনের মধ্যে প্রকাশ করে পিএসসি নজির স্থাপন করেছিল।
উল্লেখ্য, ৪৭তম বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।




















