ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খালি পেটে পান করুন, ওজন কমবে দ্রুত!

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খালি পেটে ওজন কমাতে ও শরীর থেকে টক্সিন বের করতে কিছু ডিটক্স পানীয় বেশ উপকারী, বিশেষ করে যারা লেবুর রসে অম্বল অনুভব করেন। এগুলো নিয়মিত খেলে বিপাক হার বাড়ে এবং মেদ ঝরতে সাহায্য করে। মূলত তিন ধরনের পানীয় উল্লেখযোগ্য:

এই পানীয় শখ করে এক-আধ দিন খেলে হবে না। নিয়মিত খেতে হবে। ডিটক্স পানীয়ের মধ্যে খুবই উপকারী ঈষদুষ্ণ জলে লেবুর রস ও মধু মিশিয়ে খাওয়া। তবে লেবুর রস খেলে অনেকেরই অম্বল হয়। সে ক্ষেত্রে এমন কিছু পানীয় খেতে হবে যা অম্বল কমাবে এবং ওজনও ঝরাবে।

আনারস-পুদিনার ডিটক্স

২ থেকে ৩ কাপ জল নিতে হবে। এ বার কাচের জারে জল নিয়ে তাতে এক কাপ আনারসের টুকরো, ৫-৬টি পুদিনা পাতা ভিজিয়ে রাখুন ঘণ্টা দুয়েক। তার পর সেই জল খেতে হবে। নিয়মিত খেলে বাড়তি ক্যালোরি ঝরে যাবে।

শশার ডিটক্স

শশার ‘ডিটক্স’ পানীয় মেদ ঝরাতে ও অম্বল কমাতে খুবই উপকারী। একটি কাচের বোতলে তিন থেকে চার টুকরো শশার টুকরো নিন। তার পর তাতে যোগ করুন লেবুর রস এবং পুদিনা পাতা। শেষে পরিমাণমতো জল দিয়ে বোতলের মুখ আটকে নিন। ভাল করে ঝাঁকিয়ে তুলে রাখুন ফ্রিজে। কয়েক ঘণ্টা পরে পান করুন।

ধনে পাতা-দারচিনির ডিটক্স

পুদিনা পাতা, ধনে পাতা, মশলার মধ্যে আদা, দারচিনি, গোটা হলুদ, লবঙ্গ ইত্যাদি ভিজিয়েও ডিটক্স পানীয় তৈরি করা যায়। এই পানীয় ওজন তো কমাবেই, এতে এত বেশি অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালি পেটে পান করুন, ওজন কমবে দ্রুত!

সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬