ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হার্টের অবস্থা কেমন, জানিয়ে দেবে পা!

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘুমের মধ্যেও হার্ট অ্যাটাক হতে পারে—যাকে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় ‘সাইলেন্ট হার্ট অ্যাটাক’। এটি অনেক সময় আগাম বড় কোনো লক্ষণ ছাড়াই ঘটে। তবে বিশেষজ্ঞরা বলছেন, হার্টের সমস্যার কিছু ইঙ্গিত আগে থেকেই শরীরে দেখা দেয়, যার একটি প্রকাশ পেতে পারে পায়ে।

গবেষণায় দেখা গেছে, শরীরে কোলেস্টেরল জমে ধমনির পথ সংকুচিত হলে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। এতে হৃদ্‌যন্ত্রের পাশাপাশি শরীরের অন্যান্য অংশেও প্রভাব পড়ে। রক্ত সঞ্চালন কমে গেলে পায়ে ফ্লুইড জমতে পারে, ফলে পা ফুলে যাওয়া, গোড়ালি বা পেশিতে ব্যথা এবং অসাড়তার মতো সমস্যা দেখা দেয়।

ঘরে বসেই একটি সহজ পরীক্ষার মাধ্যমে রক্ত চলাচলের সমস্যা সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যেতে পারে। আরাম করে বসে বা শুয়ে একটি পা ৪৫ ডিগ্রি কোণে কয়েক সেকেন্ড তুলে রাখুন। যদি পায়ের আঙুল বা পাতার রং ফ্যাকাশে হয়ে যায় বা কাঁপুনি দেখা দেয়, তাহলে রক্ত চলাচলে সমস্যা থাকতে পারে। আবার পা নামানোর পর দ্রুত ফুলে যাওয়া বা ব্যথা অনুভূত হলেও সতর্ক হওয়া প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, এসব লক্ষণ ‘পেরিফেরাল আর্টারি ডিজিজ’ (পিএডি)-এর ইঙ্গিত হতে পারে। এ অবস্থায় রক্তনালিতে চর্বি জমে পায়ে অক্সিজেন সরবরাহ কমে যায়। এর ফলে পা ঠান্ডা হয়ে যাওয়া, ত্বকের রং পরিবর্তন বা শিরা স্পষ্ট হয়ে ওঠার মতো লক্ষণ দেখা দিতে পারে।

এ ধরনের উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সময়মতো পরীক্ষা ও চিকিৎসা হার্টের জটিল ঝুঁকি এড়াতে সহায়তা করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হার্টের অবস্থা কেমন, জানিয়ে দেবে পা!

সংবাদ প্রকাশের সময় : ০৮:০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬