ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাড়ের যত্নে ঘরেই বানান ‘ক্যালশিয়াম বল’

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীরের জন্য প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ ক্যালশিয়াম গ্রহণ অত্যন্ত জরুরি। বিশেষ করে যারা দুধ বা দুগ্ধজাত খাবার খান না কিংবা চল্লিশের পর নারীদের ক্ষেত্রে ক্যালশিয়ামের ঘাটতি বেশি দেখা যায়। এ অবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত ক্যালশিয়াম সাপ্লিমেন্ট খেলে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি থাকে। তাই প্রাকৃতিক উৎস থেকে ক্যালশিয়াম গ্রহণের বিকল্প হিসেবে ঘরেই তৈরি করা যেতে পারে পুষ্টিকর ‘ক্যালশিয়াম বল’।

এই খাবারটি বিভিন্ন বীজ ও বাদাম দিয়ে তৈরি, যা ক্যালশিয়ামের পাশাপাশি জিঙ্ক, ম্যাগনেশিয়ামসহ প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সরবরাহ করে। এটি হাড় ও পেশি শক্ত করতে সাহায্য করে এবং দৈনন্দিন নাশতায় সহজেই রাখা যায়।

উপকরণ

কালো তিল ৪ কাপ, কুমড়োর বীজ আধা কাপ, ১০–১২টি আখরোট, নারকেল কোরা ৪ টেবিল চামচ, মাখানা ১ কাপ, ডুমুর ৮–১০টি, কিশমিশ ২ টেবিল চামচ, সাদা তিল ২–৩ টেবিল চামচ এবং ১ টেবিল চামচ ঘি।

প্রস্তুত প্রণালী

প্রথমে সাদা তিল শুকনো কড়াইয়ে ভেজে তুলে রাখুন। এরপর কালো তিল, আখরোট, কুমড়োর বীজ ও নারকেল হালকা ভেজে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করুন। ডুমুর আলাদা করে পিষে সেই মিশ্রণে মেশান। মাখানা ভেজে গুঁড়া করে যোগ করুন। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে কিশমিশ, সাদা তিল ও ঘি দিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর হাতের তালুতে সামান্য ঘি মেখে ছোট ছোট বল তৈরি করুন।

পুষ্টিগুণে ভরপুর এই ‘ক্যালশিয়াম বল’ প্রতিটি থেকে প্রায় ৯০ ক্যালোরি পাওয়া যায়। তিল ও বাদাম চুল ও ত্বকের জন্যও উপকারী, হজমে সহায়তা করে এবং নিয়মিত খেলে হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে।

বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করলে এটি বেশ কয়েকদিন ভালো থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাড়ের যত্নে ঘরেই বানান ‘ক্যালশিয়াম বল’

সংবাদ প্রকাশের সময় : ১২:০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬