ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হার্ট সুস্থ আছে কি না বুঝবেন ৪০ সেকেন্ডেই, ঘরে বসেই সহজ পরীক্ষা

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমান সময়ে হৃদরোগ ও হার্ট অ্যাটাক মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে। সময়মতো রোগ শনাক্ত না হলে ঝুঁকি বেড়ে যায়। সাধারণত হার্টের অবস্থা জানতে ইসিজি, ইকোকার্ডিওগ্রামসহ বিভিন্ন পরীক্ষা প্রয়োজন হয়। তবে প্রাথমিকভাবে নিজের ফিটনেস ও হার্টের সক্ষমতা যাচাই করতে ঘরেই কয়েকটি সহজ পরীক্ষা করা যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ৪০–৬০ সেকেন্ডের দুটি সহজ শারীরিক পরীক্ষা হৃদযন্ত্রের কার্যক্ষমতা সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে পারে।

সিঁড়ি ওঠা পরীক্ষা

এই পরীক্ষায় ৪০–৬০ সেকেন্ডের মধ্যে প্রায় ৬০টি সিঁড়ি (চার তলা সমপরিমাণ) ওঠার চেষ্টা করুন।

৪০ সেকেন্ড বা তার কম সময়ে শেষ করতে পারলে হার্টের কার্যক্ষমতা ভালো বলে ধরা হয়।

সিঁড়ি ওঠার পর হালকা হাঁপ ধরা স্বাভাবিক।

তবে বুক ধড়ফড়, তীব্র শ্বাসকষ্ট বা বুকে চাপ অনুভূত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এক মিনিটের বেশি সময় লাগলে বা অতিরিক্ত ক্লান্তি হলে ফিটনেস কম থাকার ইঙ্গিত হতে পারে।

চেয়ার টেস্ট

একটি চেয়ারে বসে হাত বুকের ওপর রেখে, কোনো সাহায্য না নিয়ে বারবার বসা ও ওঠা করতে হবে ৪০ সেকেন্ড ধরে।

একজন সুস্থ প্রাপ্তবয়স্কের ৩০–৪০ সেকেন্ডে অন্তত ১৫ বার ওঠা-বসা করা উচিত।

যদি দ্রুত হাঁপিয়ে যান, বুক ধড়ফড় করে বা শ্বাস নিতে কষ্ট হয়, তাহলে তা হার্টের দুর্বলতার লক্ষণ হতে পারে।

কেন সতর্ক হবেন?

বর্তমানে কম বয়সীদের মধ্যেও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে। অনিয়মিত জীবনযাপন, মানসিক চাপ, স্থূলতা ও শারীরিক অনুশীলনের অভাব এর বড় কারণ।

সতর্কতা:

এই পরীক্ষাগুলো কেবল প্রাথমিক ধারণা দেয়। কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসই হৃদযন্ত্র ভালো রাখার মূল উপায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হার্ট সুস্থ আছে কি না বুঝবেন ৪০ সেকেন্ডেই, ঘরে বসেই সহজ পরীক্ষা

সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬