মমতাজের ঢাকা–মানিকগঞ্জের সম্পত্তি ক্রোকের আদেশ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি মমতাজ বেগম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
ক্রোককৃত সম্পত্তির মধ্যে রয়েছে:
ঢাকা, মহাখালী: পাঁচ কাঠা জমিসহ পাঁচতলা বাড়ি, মানিকগঞ্জ সদর: পাঁচ শতক জমিসহ চারতলা বাড়ি, মানিকগঞ্জ, সিংগাইর: ২১ শতক জমিসহ দুইতলা বাড়ি এবং ১,৩১২ বর্গফুটের দুইতলা বাড়ি, পূর্বাচল নিউটাউন: ৯ কাঠা জমি, মানিকগঞ্জ: ১২ শতক জমি, সিংগাইর থানায় কৃষিজমি: ৪১২ শতক।
আবেদনে বলা হয়েছে, মমতাজ বেগম ও তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। তদন্ত চলাকালীন সময়ে ব্যাংক হিসাব, অস্থাবর ও স্থাবর সম্পদ অবরুদ্ধকরণ এবং ক্রোক করা প্রয়োজন বলে আদালত নির্দেশ দিয়েছেন।






















