ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সালমান শাহ হত্যা

মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিত্রনায়ক সালমান শাহের (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) মৃত্যু নিয়ে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এই দিন ধার্য করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন দিন ধার্য করেছেন।

গত বছরের ২১ অক্টোবর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করেন। মামলায় তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা আনা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। প্রথমে রমনা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়। তবে ২০২৫ সালের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপর ২১ অক্টোবর সালমান শাহের মামা মামলা দায়ের করেন।

এজাহারে বলা হয়েছে, নিহতের শয়নকক্ষে সালমান নিথর অবস্থায় পাওয়া যায়। তখন তার হাত-পায়ে তেল মালিশ করছিলেন কয়েকজন বহিরাগত নারী। পাশের কক্ষে সামীরার আত্মীয় ছিলেন। হাসপাতাল নেওয়ার পথে গলায় দড়ির দাগ ও নীলচে দাগ দেখা যায়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, সালমান অনেক আগে মারা গেছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিরা পূর্ব-পরিকল্পিতভাবে পরস্পরের সঙ্গে যোগসাজশে সালমান শাহকে হত্যা করেছেন। সালমান শাহের পিতার মৃত্যুর পর মামলাটি তার বোনের পক্ষ থেকে পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সালমান শাহ হত্যা

মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬