ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রেমের দৃশ্যে অভিনয় নিয়ে যা বললেন ‘কুসুম’

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রামের সহজ-সরল মেয়ে কুসুম। পরিস্থিতির চাপে পড়ে শহরের সম্ভ্রান্ত পরিবারের ছেলে শৌর্যের সঙ্গে তার বিয়ে হয়। সেখান থেকেই নানা টানাপোড়েন ও সম্পর্কের ওঠানামার মধ্য দিয়ে এগোচ্ছে ধারাবাহিক ‘কুসুম’-এর গল্প। নানা ঝড়ঝাপটা পেরিয়ে নায়ক-নায়িকার সম্পর্ক ধীরে ধীরে ঘনিষ্ঠ হচ্ছে, আর সেই সঙ্গে দর্শকের নজর কাড়ছে কুসুম চরিত্রে অভিনয় করা তনিষ্কা তিওয়ারি।

সবচেয়ে চমকপ্রদ বিষয়—তনিষ্কা এখনও দশম শ্রেণির ছাত্রী। বয়সে ছোট হলেও পর্দায় তার অভিনয়ে পরিণত ভাব স্পষ্ট। বিশেষ করে নায়কের সঙ্গে প্রেমের দৃশ্য নিয়ে দর্শকমহলে আলোচনা শুরু হয়েছে। এ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানালেন তনিষ্কা।

তিনি বলেন, “প্রথম থেকেই সেটে সবাই আমাকে খুব সাহায্য করেন। পরিচালক আমাকে সবটা বুঝিয়ে দেন। কোনও দৃশ্যে অভিনয়ের আগে আমার মতামত নেওয়া হয়। যদি কোনও দৃশ্যে আমি স্বচ্ছন্দ না হই, তাহলে চিত্রনাট্যও বদলে দেওয়া হয়। তাই প্রেমের দৃশ্যে অভিনয় করতে আমার কোনও সমস্যা হচ্ছে না।”

অভিনয়ের পাশাপাশি পড়াশোনাকেও সমান গুরুত্ব দিচ্ছে তনিষ্কা। ভবিষ্যতে নিজেকে একজন অভিনেত্রী হিসেবেই গড়ে তুলতে চায় সে। সেই লক্ষ্যেই পড়াশোনার পরিকল্পনাও সাজিয়ে রেখেছে।

তনিষ্কার ইচ্ছা, একাদশ-দ্বাদশ শ্রেণিতে মনোবিজ্ঞান, ইতিহাস ও দর্শন নিয়ে পড়াশোনা করার। আর স্নাতকস্তরে সে পড়তে চায় ‘ফিল্ম স্টাডিজ়’। শুটিংয়ের ফাঁকেও পড়াশোনা চালিয়ে যায় সে। শটের মাঝে একটু সময় পেলেই হাতে তুলে নেয় বই।

অল্প বয়সে অভিনয় আর পড়াশোনার এই ভারসাম্যই তনিষ্কাকে আলাদা করে তুলে ধরছে দর্শকের কাছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রেমের দৃশ্যে অভিনয় নিয়ে যা বললেন ‘কুসুম’

সংবাদ প্রকাশের সময় : ১০:২৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬