ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী নাসিরনগরে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, কাঠগড়ায় এমপি হান্নান ২৯ অক্টোবর এইচএসসি-সমমানের ফল, মন্ত্রণালয়ে প্রস্তাব মোংলা বন্দর আধুনিকায়নে চীনের ৩৩৬ মিলিয়ন ডলারের ঋণ ৬ দিন বন্ধ ঢাকা-রিয়াদ ফ্লাইট, ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত সব যাত্রা মা ইলিশ রক্ষায় জেলেদের প্রতি আহ্বান, নিষেধাজ্ঞা অমান্য করলে ব্যবস্থা চা উৎপাদনে উত্তরের প্রবৃদ্ধি ৪০ শতাংশ, মান রক্ষায় কীটনাশক ব্যবহারে সতর্কবার্তা গুলিস্তান-ফুলবাড়িয়া থেকে সরছে দক্ষিণবঙ্গের বাস, নতুন ঠিকানা ঝিলমিল সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমাণ্ডে পাগলা মসজিদের দানবাক্সে ১০৪৪ ভরি সোনা

সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি, পদ ৪১৬৬

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বিতীয় ধাপে দেশের ‍দুই বিভাগের (ঢাকা ও চট্টগ্রাম) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য চার হাজার ১৬৬ জন সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বুধবার (১৩ নভেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপে এই দুই বিভাগের আবেদনপ্রক্রিয়া শুরু হবে ১৪ নভেম্বর থেকে, চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

এর আগে ৫ নভেম্বর প্রথম ধাপে ছয় বিভাগের (রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ) জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ধাপে শূন্য পদের সংখ্যা ১০ হাজার ২১৯টি। ৮ নভেম্বর থেকে এ ধাপের অনলাইনে আবেদন শুরু হয়েছে, যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

চলতি বছরের ২৮ আগস্ট রাতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫-এর প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ৩১ আগস্ট গঠিত হয় আট সদস্যের কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি। এই কমিটির চেয়ারম্যান হলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সদস্যসচিব অধিদপ্তরের (পলিসি ও অপারেশন) পরিচালক। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও সরকারি কর্ম কমিশনের প্রতিনিধিরাও রয়েছেন এই কমিটিতে।

এরপর ২ নভেম্বর সংশোধিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫ প্রকাশ করা হয়। এতে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাদ দেওয়া হয়। পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫-এ কিছু শব্দগত পরিবর্তনও করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি, পদ ৪১৬৬

সংবাদ প্রকাশের সময় : ১২:২৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫