ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লিভার শরীরের ‘ডিটক্স সেন্টার’, ভালো রাখতে যা করবেন

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিভার শরীরের ‘ডিটক্স সেন্টার’। এটি রক্ত থেকে টক্সিন ফিল্টার করে, পিত্ত উৎপন্ন করে হজমে সাহায্য করে এবং রক্তে গ্লুকোজের ভারসাম্য রক্ষা করে। শুধু তাই নয়, লিভার ৫০০-রও বেশি গুরুত্বপূর্ণ কাজ করে। তাই লিভার দুর্বল হলে পুরো শরীরের ওপর তার প্রভাব পড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ২০ লক্ষ মানুষ লিভারজনিত রোগে মারা যান। যা বিশ্বে মোট মৃত্যুর প্রায় ৪%। তাই লিভারের যত্ন নেওয়া হার্ট বা ফুসফুসের যত্নের মতই গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

এসব কথা মাথায় রেখেই চিকিৎসকরা জানিয়েছেন, লিভার ভালো রাখতে সবার আগে অ্যালকোহল বাদ দেওয়া উচিত। কারণ, অ্যালকোহল লিভারের জন্য সবচেয়ে বড় বিষ। চিনিযুক্ত খাবার ও পানীয় কম খাওয়ার ওপর জোর দেওয়া উচিত। কারণ, কেক, সোডা, মিষ্টি জুস—ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায়। ভাজা ও চর্বিযুক্ত খাবার বার্গার, ফ্রাইড চিকেন, ডোনাট—লিভারে ট্রান্স ফ্যাট জমায়। তাই এগুলোকে খাদ্যতালিকা থেকে বাদ দেওয়া উচিত।

লাল মাংস ও প্রক্রিয়াজাত মাংস, যেমন গরু, ভেড়া, শুয়োরের মাংস লিভারের ক্ষতি করে। তাই এগুলোও না খাওয়াই উচিত। অতিরিক্ত লবণ এবং প্রক্রিয়াজাত খাবার, যেমন টিনজাত স্যুপ, ফাস্টফুড লিভারকে দুর্বল করে। তাই এগুলোও খাদ্যতালিকা থেকে বাদ রাখাই উচিত।

চিকিৎসকরা জানিয়েছেন, লিভারকে সুস্থ রাখতে ৫টি অভ্যাস অত্যন্ত জরুরি। প্রতিদিন সকালে কিছুক্ষণ হাঁটলে বা যোগব্যায়াম করলে লিভারে জমা চর্বি কমে যায়। ব্লুবেরি খাওয়া উচিত। ব্লুবেরিতে থাকা অ্যান্থোসায়ানিন লিভারের কোষ মেরামত করে। সকালে দই বা ওটসের সঙ্গে এগুলো খাওয়া উচিত। ব্ল্যাক কফি পান করা উচিত।

চিনি ও দুধ ছাড়া ব্ল্যাক কফি লিভারের জন্য উপকারী। এটি শরীর ডিটক্সে সাহায্য করে। পারলে বাদাম খান। আখরোট বা বাদামে থাকা ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট ফ্যাটি লিভার প্রতিরোধ করে। পর্যাপ্ত জল পান করুন। সকালে খালি পেটে একগ্লাস উষ্ণ গরম জল পান করা উচিত। তাতে শরীরের টক্সিন দূর হবে এবং লিভার সক্রিয় থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লিভার শরীরের ‘ডিটক্স সেন্টার’, ভালো রাখতে যা করবেন

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫