সংবাদ শিরোনাম ::
সাংবাদিক খলিলুর রহমান মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে
ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিেটে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাংবাদিক কাজী খলিলুর রহমান কর্মজীবনে বাংলাদেশ বেতার, দৈনিক নয়াদিগন্ত ও মাছরাঙা টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন ।
এদিকে তার মৃত্যুতে প্রেসক্লাবসহ ঝালকাঠির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



























