ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঋণখেলাপিদের তথ্য চেয়ে ইসির চিঠি এসএসসিতে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষা: শিক্ষামন্ত্রী ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, নিরাপত্তায় সিসিটিভি শেষ তুলির আঁচড়ে দুর্গাপ্রতিমায় প্রাণ, উৎসবের অপেক্ষায় ইসলামপুর নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি চাহিদা মিটিয়ে ডিম রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বিশ্বব্যাংক থেকে ১০ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু

এসএসসিতে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৪৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। দ্রুত পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বগুড়ায় ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের দ্রুত পরীক্ষা নেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তাঁর এ ঘোষণায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের স্বল্প সময়ের মধ্যে আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

এর আগে সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য ‘সাপ্লিমেন্টারি এক্সাম’ নেওয়ার চিন্তাভাবনা করছে শিক্ষা বোর্ড। এ বিষয়ে সরকারও ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

তিনি জানান, অকৃতকার্য শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে কী ধরনের পরিকল্পনা নেওয়া যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তবে এসএসসি পরীক্ষায় এ-সংক্রান্ত নতুন সিদ্ধান্ত ২০২৭ সাল থেকে কার্যকর করার কথা রয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্যের একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নিজের পুরোনো লেখার প্রসঙ্গও তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, বিরোধী দলে থাকার সময় তিনি লেখালেখি করতেন। ২০১৫ সালে ‘তারেক রহমান জেনেটিক্যালি স্মার্ট’ শিরোনামে একটি নিবন্ধ লিখেছিলেন। ওই লেখায় তিনি বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালে তারেক রহমানের সঙ্গে সংশ্লিষ্টতার মধ্য দিয়ে তাঁকে যেভাবে দেখেছেন, সেই অভিজ্ঞতার ভিত্তিতেই নিবন্ধটি লিখেছিলেন। সে সময় তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না। তখনকার অভিজ্ঞতা থেকেই তিনি লেখায় নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এসএসসিতে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০২:৪৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬