৭ নভেম্বর থেকে প্রতি বছর সাধারণ ছুটি, দুর্গাপূজার ছুটিতেও পরিবর্তন
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৮:২০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি রাখার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে ২০২৬ সালের শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটির সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে সিদ্ধান্তগুলোর কথা জানানো হয়।
৭ নভেম্বর ‘ক’ শ্রেণির দিবস
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হবে এবং এ উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।
এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
দুর্গাপূজার ছুটিতে পরিবর্তন
এদিকে ২০২৬ সালের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির তারিখও নতুন করে নির্ধারণ করেছে মন্ত্রিসভা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার সরকারি ছুটি থাকবে।
তবে ১৭ অক্টোবর সরকারি অফিস-আদালত খোলা থাকবে।
























