ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে কৃষকের বাড়ি থেকে ৭৬ বস্তা সার জব্দ

জয়পুরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের পাঁচবিবিতে এক কৃষকের বাড়ি থেকে অবৈধভাবে মজুত করা ৭৬ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার শিরতা গ্রামে কৃষক রমজানের বাড়িতে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে শিরতা গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।

অভিযানে কৃষক রমজানের বাড়ি থেকে অবৈধভাবে মজুত করা ৭৬ বস্তা সার জব্দ করা হয়। একই সঙ্গে তার কৃষি উপকরণ সহায়তা কার্ডে উল্লেখ থাকা জমির পরিমাণ যাচাই করে প্রকৃত জমির পরিমাণ সংশোধন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষি উপকরণ সহায়তা কার্ডে রমজানের নিজস্ব ২৫ শতাংশ জমির পাশাপাশি পত্তন নেওয়া ৪ একর জমিতে চাষাবাদের তথ্য উল্লেখ ছিল।

এ বিষয়ে ইউএনও কাশপিয়া তাসরিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কৃষক রমজানের প্রকৃত জমির পরিমাণ সংশোধন করে দেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে কৃষকের বাড়ি থেকে ৭৬ বস্তা সার জব্দ

সংবাদ প্রকাশের সময় : ০৮:০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬