মহেশপুরে বিশেষ অভিযানে আ’লীগের তিন নেতা-কর্মী আটক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০২:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুরে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে আটক করেছে থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—উপজেলার নলপাতুয়া গ্রামের মৃত রহেল বকস মন্ডলের ছেলে হাবিবুর রহমান (৪৮), যুগিহুদা গ্রামের মৃত মুনতাজ মিয়ার ছেলে মো. হযরত আলী (৫০) এবং বাঁশবাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সামাউল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে বাঁশবাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সামাউলকে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আটক করা হয়। পরে রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হাবিবুর রহমান ও মো. হযরত আলীকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটকের পর তিনজনকে মহেশপুর থানায় নেওয়া হয়েছে। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মহেশপুর থানার ওসি আজাদ রহমান জানান, আটক ব্যক্তিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






















