ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুলিয়া থেকে টেকনাফ: মহানন্দা নদীতে ‘রিভার ক্যাম্প’ উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের নদ-নদী রক্ষা, নাব্যতা ফিরিয়ে আনা ও নদীর দখল রোধে নতুন কর্মসূচি শুরু করেছে নোঙর বাংলাদেশ। সংগঠনটির ‘তেঁতুলিয়া টু টেকনাফ রিভার ক্যাম্প’ কর্মসূচির যাত্রা শুরু হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী আন্তঃসীমান্ত মহানন্দা নদী থেকে।

শনিবার (৩ অক্টোবর) সকালে মহানন্দা নদী পরিদর্শনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মহানন্দা নদীর নাব্যতা ও পানির হিস্যা নিয়ে প্রতিবেশী ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পরে তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে নোঙর বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফরহাদ হোসেন আজাদ। সভায় সভাপতিত্ব করেন নোঙর বাংলাদেশের সভাপতি সুমন শামস।

প্রতিমন্ত্রী বলেন, দেশের নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সরকার ইতোমধ্যে যেসব উদ্যোগ নিয়েছে, সেগুলো বাস্তবায়নের পাশাপাশি নদী দখলমুক্ত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

নোঙর বাংলাদেশের সদস্যদের উদ্দেশে তিনি সারাদেশের নদ-নদী পরিদর্শনের আহ্বান জানান। একই সঙ্গে নদীর প্রকৃত সংখ্যা নির্ধারণ, বর্তমান পরিস্থিতি চিহ্নিত করা এবং প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন করে সরকারের কাছে সুপারিশ দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, এসব সুপারিশের ভিত্তিতে সরকারের সঙ্গে সমন্বয় করে নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনা, দেশীয় মাছ সংরক্ষণ এবং নদী দখল রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম আকাশ, উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া।

এ ছাড়া জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত মাহমুদুল ইসলাম মামুন, কারিগরের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক সরকার হায়দারসহ রাজনৈতিক ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, নোঙর বাংলাদেশের সদস্য, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তেঁতুলিয়া থেকে টেকনাফ: মহানন্দা নদীতে ‘রিভার ক্যাম্প’ উদ্বোধন

সংবাদ প্রকাশের সময় : ০৮:০০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬