ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, একদিনে শনাক্ত ১,২৯৬

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৯৬ জনের শরীরে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হাম রোগীদের মধ্যে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত এসব রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে দেশে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন আরও ৬০ জন।

নতুন শনাক্তের ফলে গত ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭২২ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২১ হাজার ৮০৮ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টার তিনজনসহ ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০২ জনের মৃত্যু নিশ্চিত হামজনিত বলে শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া তিনজনের ক্ষেত্রে কোনো জেলায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেনি।

এ ছাড়া পাঁচজনের বেশি সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে—এমন জেলার সংখ্যা বর্তমানে দুইটি।

হাম পরিস্থিতিতে নতুন রোগী শনাক্তের পাশাপাশি মৃত্যুর ঘটনাও অব্যাহত রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রোগী শনাক্ত, মৃত্যুর তথ্য সংগ্রহ এবং সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, একদিনে শনাক্ত ১,২৯৬

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬